নিউজটি শেয়ার করুন

করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে সাইপ্রাস

মোঃ মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে: সাইপ্রাসে রবিবার একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫ জন। মারা গেছে একজন।

এ পর্যন্ত সর্বমোট ২২০ জন কভিড-১৯ এ আক্রান্ত এবং ৬ জন মারা গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করেছেন।

আজ যে রোগীটি (৬৮) মারা যান, তার ছেলেও(৪৭) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে হসপিটালে আছেন।

ছেলের মাধ্যমে তার করোনা ছড়িয়েছে বলে জানিয়েছেন এবং যে ছয়জন মারা যান তারমধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা।

মহামারী সম্পর্কিত সরকারের পরামর্শক সংস্থার সদস্য ড. লিওন্টিয়োস কোস্ট্রিকিস জানিয়েছেন – এ ভাইরাসটি পরিবারে একে অপরের মাধ্যমে ছড়াচ্ছে। এবং বড় পরিবারগুলি যেন দূরত্ব বজায় রেখে চলে।

সাইপ্রাস ছোট দেশ এবং মাত্র ৭ লাখ মানুষের বসবাস হওয়ায় কভিড-১৯ মহামারিটি দ্রুত ছড়িয়ে গেলে সাইপ্রাসের অবস্থা ভয়াবহের দিকে চলে যাওয়ার আশংকায় আতংকে দিন কাটছে মানুষের।