মঙ্গলবার সাইপ্রাসের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১২৬ জন করোনা আক্রান্ত এবং ৩ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। নিহতরা হলেন ৬৩ বছর বয়সের এক ব্রিটিশ ব্যক্তি।
যিনি লিমাসল জেনারেল হাসপাতালে ছিলেন, এবং ৫৮ বছর বয়সী গ্রিক সিপ্রিয়ট ব্যক্তি, যাকে নিকোশিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। অপরজন দুইদিন আগে মারা যায়। এ ছাড়াও ফামাগুস্তা জেনারেল হাসপাতালে তিনজন এবং নিকোসিয়া জেনারেল হাসপাতালে দুইজন আইসিইউতে রয়েছে বলে জানান।
বর্তমানে কোভিড -১৯ রোগীর জন্য ৩২ টি আইসিইউ বেড আছে বলে মন্ত্রণালয় থেকে জানিয়েছে। মন্ত্রণালয় থেকে নিকোশিয়ায় আরো ৮৯ টি বেড এবং লিমাসলে চারটি বেড যুক্ত করে বিছানার সংখ্যা ধীরে ধীরে ১২৫ এ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে।
ইতিমধ্যে গতকাল থেকে পুরো সাইপ্রাস লক ডাউন করে দেওয়া হয়েছে। আইন অমান্য করলে অমান্যকারীকে ১৫০ ইউরো জরিমানা ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।








