নিউজটি শেয়ার করুন

করোনা আইসোলেশান সেন্টার পরিদর্শনে আ’লীগ নেতারা

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে করোনা আক্রান্তদের জন্য করোনা আইসোলেশান সেন্টার’এর নির্মাণকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, ইব্রাহিম হোসেন বাবুল এবং চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির প্রাক্তন সভাপতি ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, স্বাচিবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনা বিষয়ক সেল এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় ডা:আ.ম.ম মিনহাজুর রহমান, সাংবাদিক আজাদ তালুকদার।

বুধবার(১০জুন) দুপুর ২ টায় নগরীর হালিশহরে অবস্থিত এই করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন তাঁরা।

এসময় তাঁরা বলেন, দল-মতের উর্ধ্বে উঠে সবাইকে এই মহৎ ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে করোনার এই ক্রান্তিকালে মানবসেবাই একমাত্র ধ্যানজ্ঞান হওয়া উচিত। এই আইসোলেশান সেন্টার নিঃসন্দেহে এই নগরীতে আশার আলোর সঞ্চার করবে।

এসময় উপস্থিত ছিলেন আইসোলেশন সেন্টারের মুখপাত্র মোহাম্মদ সাজ্জাত হোসেন, অ্যাডভোকেট টি আর খান, নাজিমুদ্দিন মাহমুদ শিমুল, মুহাম্মদ মহরম হোসাইন, তৌহিদুল ইসলাম, জাওইদ চৌধুরী, নুরুল আজম রনি, জাফর আল তানিয়ার, জাহাঙ্গীর আলম, গোলাম সামদানি জনি প্রমুখ।

প্রসঙ্গত, নগরীর হালিশহরে ব্যক্তিমালিকানাধীন প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে ১০০ টি শয্যা থাকবে ও ১২ জন চিকিৎসক নিয়মিত সেবা দিয়ে যাবেন।