Site icon CPLUSBD.COM

করোনা আক্রান্তদের ভরসাস্থল: হালিশহর এলাকায় প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টার

সিপ্লাস প্রতিবেদকঃ  করোনা আক্রান্তদের ভরসাস্থল হয়ে উঠেছে স্বপ্নবাজ তরুণদের হাতে গড়া উঠা করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম। হালিশহর ওয়াপদা মোড় এলাকায় প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে গত ১৪ জুন গড়ে উঠা ১০০ শয্যার এই আইসোলেশন সেন্টারে ফ্রি খাবার, ওষুধ ও চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে এ পর্যন্ত হাসি মুখে বাড়ী ফিরছেন ৩৭০ জন করোনা জয়ী।

 

৭ অগাষ্ট শুক্রবার বিকাল পর্যন্ত এই আসোলেশন সেন্টারে ভর্তি আছে ১৫ জন। গত মঙ্গলবার দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফেরা ৯ জনই এই সেন্টারে সেবা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে। তরুনদের এই উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, এ মহামারিতে এমন একটা উদ্দ্যোগ নেওয়ায় দেশের মানুষের অনেক উপকার হয়েছে তাই সকল তরুনদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।

এসময় সমন্বয়ক, পরিচালক, কো- অর্ডিনেটর জানিয়েছে এই আইসোলেশন সেন্টারের হালচাল। তিনি বলেন আমরা চেষ্টা করছি মানুষের সেবা করতে দেশের মানুষ সুস্থ থাকুক এইটা আমাদের একমাত্র চাওয়া ।

সেবা দিতে গিয়ে প্রধান উদ্যোক্তা সাজ্জাত হোসেন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন করোনা আইসোলেসন সেন্টার চট্টগ্রামের কর্মরতরা।

চট্টগ্রামে গড়া উঠা বেসরকারী আইসোলেশন সেন্টারের মধ্যে এই আসোলেশন সেন্টার সবচেয়ে ভাল সেবা দিচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।