Site icon CPLUSBD.COM

করোনা: আয়ারল্যান্ডে একদিনে ২২০ জনের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: আয়ারল্যান্ডে করোনায় একদিনে ২২০ জন মারা গেছেন। আক্রান্ত ৫৭৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার। মারা গেছে ১ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, মৃতদের বেশিরভাগই ষাটোর্ধ।

প্রাণঘাতী করোনাভাইরাসে পৃথিবীতে এখন পর্যন্ত প্রাণহানির মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি। একারণে আয়ারল্যান্ডে বসবাসরত বয়স্করা রয়েছেন চরম আতঙ্কে।

তবে লকডাউনে থাকা আয়ারল্যান্ডের প্রবীণদের নানা সেবা দিচ্ছেন অপেক্ষাকৃত কম ঝুঁকিতে থাকারা। আইরিশ সরকারও ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে।

লকডাউন পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা আগামী ৫ মে’র আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী।

অদৃশ্য করোনার এই যুদ্ধে নাজুক অবস্থায় আয়ারল্যান্ডের অর্থনীতি। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে থেকে রক্ষা পেতে ঘরে দিন পার করছেন প্রবাসীরা।