Site icon CPLUSBD.COM

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সৌলভ চৌধুরী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) হাসপাতালে ভর্তি হয় ওই রোগী। আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা।