সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে বৃহস্পতিবার একদিনে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৫৭৩।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৪মে) চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।তৎমধ্যে ৩৩ টি পজিটিভ। তার মধ্যে মহানগরসহ চট্টগ্রামে পজিটিভ ২৯টি।
চট্টগ্রামের ২৯টির মধ্যে মহানগরীর ২৬টি এবং মহানগরের বাইরের চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু)তে ৭১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ টি পজিটিভ। তারমধ্যে চট্টগ্রাম জেলায় ৬।
আক্রান্ত ৬ জনের সবাই চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে চট্টগ্রামে ২৬ টি পজিটিভ।
মহানগর এলাকায় ২৫ টি ও উপজেলায় ১টি পজিটিভি।
উল্লেখ্য গেলা ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০ টি নমুনা পরীক্ষার ফলাফলে
সবকটিই নেগেটিভ।

