সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে করোনা জয় করে ব্যাংকের সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন (৫০) সম্পুর্ণ সুস্থ হয়েছেন।
তিনি বুধবার নগরীর জেনারেল হাসপাতাল থেকে সীতাকুণ্ডের গোডাউন রোডের বাসায় ফিরেছেন।
গত ৮ এপ্রিল বুধবার নারায়নগঞ্জ থেকে ফেরত ব্যাংক গার্ড আনোয়ার হোসেন এর শরীরে করোনা রোগ শনাক্ত হয়।
এরপর প্রশাসন সীতাকুণ্ড পৌরসদর গোডাউন রোডের ৮টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দেন এবং আনোয়ার হোসেনকে আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে ১৫দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
এদিকে সুস্থ্ হয়ে বাসায় ফেরায় আনোয়ার হোসেনের ছেলে মাসুম ডাক্তার, প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়েছেন।

