Site icon CPLUSBD.COM

করোনা থেকে বাঁচতে হাত জোড় করে ‘নমস্তে’ বলতে বললেন নেতানিয়াহু

করোনাভাইরাসের থাবায় চীন ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে দেশটিতে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়েছে। দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের বাইরে বিভিন্ন দেশে শতাধিক মানুষ মারা গেছেন।

কার্যত করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সেই করোনা সংক্রমণ রুখতে নিজের দেশের নাগরিকদের ভারতীয় অভিবাদন ‘নমস্তে’ পন্থার শরণাপন্ন হতে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হ্যান্ডশেকের মাধ্যমে অভিবাদন করার বদলে হাত জোড় করে নমস্তে করার জন্য ইসরায়েলবাসীর কাছে বুধবার আবেদন করেছেন তিনি।

করোনাভাইরাস নিয়ে রিভিউ মিটিংয়ের পর বুধবার সাংবাদিক বৈঠক করেছিলেন নেতানিয়াহু। সেখানে করোনা আটকাতে দেশবাসীর উদ্দেশে বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি। কিছু সহজ টিপস দিয়েছেন। যেমন, হ্যান্ডশেক এড়িয়ে চলার কথা। তার বদলে অভিবাদনের জন্য তিনি ভারতীয় পদ্ধতি হাত জোড় করে নমস্কার করার ওপর নির্ভর করতে বলেছেন।