নিউজটি শেয়ার করুন

করোনা: নমুনা পরীক্ষা কমায় শনাক্তও কম, তবে মৃত্যু কমছে না

করোনা: নমুনা পরীক্ষা কমায় শনাক্তও কম, তবে মৃত্যু কমছে না

সিপ্লাস প্রতিবেদক: নমুনা পরীক্ষা তুলনামূলক কম হওয়ায় দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২১৮ জন।

শনিবার(৩১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় প্রায় ৩১ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

এনিয়ে দেশে মোট ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট ২০ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০লাখ ৭৮ হাজার ২১২ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here