সিপ্লাস ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবির নওদা গ্রামের স্বামী- স্ত্রী করোনা শনাক্তের পর আত্মগোপন করেছেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য কর্মীরা রবিবার সকালে গিয়ে ওই বাড়ি তালাবদ্ধ দেখতে পান।
আট দিন আগে গত শনিবার তাদের নমুনা পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
গতকাল শনিবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসায় পাঁচবিবি উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি লকডাউন করতে গিয়ে খুঁজে পাননি।
এদিকে জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় ৪২ জনসহ মোট আক্রান্তে সংখ্যা ২১২ জন।

