নিউজটি শেয়ার করুন

করোনা নিয়ে মাহমুদউল্লাহর ‘প্রেসক্রিপশন’

করোনাভাইরাসের দাপটে নাজেহাল বিশ্ব। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। স্বভাবতই আতঙ্কিত দেশবাসী। তবে হা-হুতাশ না করে সতর্ক থাকতে বলেছেন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) নেতৃত্ব দেয়া মাহমুদউল্লাহ রোববার সতীর্থদের নিয়ে মিরপুরে অনুশীলন করেন। এসময় দেশের মানুষকে করোনা নিয়ে সচেতন করেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, আমার মনে হয়; কমবেশি সবাই এটা সম্পর্কে জানি। এ মুহূর্তে এর প্রতিষেধক নেই। আমরা নিজেদের যতটা সাবধান রাখতে পারি, তত ভালো। হাত ধোয়ার অভ্যাস গড়তে হবে। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।

ওয়ানডে অধিনায়ক বলেন, ক্রিকেটারদেরকে সবাই চেনে। তাই বার্তাটি আমাদেরই মানুষকে বেশি করে দিতে হবে। একজন আরেকজনের ব্যাপারে সতর্ক হতে বলতে হবে। করোনা প্রতিরোধের ব্যাপারগুলো নিয়ে সচেতন হলে সবার মঙ্গল।

উল্লেখ্য, চীনের উহান থেকে করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আজ পর‌্যন্ত ৬৪৭৫ জনের মৃত্যু হয়েছে এই রোগে। বাংলাদেশেও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।