নিউজটি শেয়ার করুন

করোনা : পণ্যের দাম বৃদ্ধি, আনোয়ারায় ১১ দোকানীকে ৮৮ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা হেক্সাসল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে। এরকম অভিযোগ পেয়ে মূল্য নিয়ন্ত্রণে আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি ফার্মেসী দোকান সহ ৫ মুদি দোকানীকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় বটতলী রুস্তমহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর হোসেন ৫টি দোকানে ২১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে আনোয়ারায় বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করাই, এসব দোকানে অভিযান চালানো হয়।

চাতরী চৌমুহনী বাজারে অভিযানকালে ৪০ টাকা মূল্যের হেস্কাসল ৭০ টাকা বিক্রি করায় মক্কা মদিনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির দায়ে ৫ মুদির দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বটতলী বাজারে ৫টি দোকানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়৷ তিনি আরও বলেন, মূল্য নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।