নিউজটি শেয়ার করুন

করোনা: পতেঙ্গা সী-বিচে সিএমপির নিষেধাজ্ঞা

এবার পতেঙ্গা সী-বিচে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসমাগম না করতে বলা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সিএমপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে নিজের ফেসবুক ওয়ালে কমিশনার পতেঙ্গার একটি ছবি দিয়ে একটি লেখা পোস্ট করেন।

সেখানে তিনি লিখেন,

এই হলো পতেংগা সৈকতের গতকাল বিকেলের দৃশ্য…..

করোনা ভাইরাস থেকে নগর বাসীকে বাঁচাতে
আমরাই দায়িত্ব নিলাম….

খালি থাকবে সৈকত
দয়া করে কেউ যাবেন না……

গত কয়েকদিনে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। বুধবার দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন সরকারের নীতি নির্ধারকরা। এরইমধ্যে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধের ঘোষণা এলো।