এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে করোনা পরিস্হিতির সার্বিক উন্নতি হওয়াতে বন্ধ থাকা দুবাই – আবুধাবির বাস সার্ভিস পুনরায় চালু হল।
দুবাইয়ের ইবনে বতুতা মল হতে আবুধাবীর সেন্ট্রাল বাস স্টেশন পর্যন্ত এ সার্ভিস চলাচল করবে।
ভ্যাক্সিনধারীদের আল হোছেন অ্যাপসে E বা ★ চিহ্ন নিয়ে ৭ দিনের মধ্যে যাতায়াত করা যাবে।
যারা ভাক্সিন নেয় নি তাদের ৪৮/২৪ ঘন্টার মধ্যে পিসিআর / ডিপিআই করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে যাতায়াত করতে হবে। অতঃপর পিসিআর টেস্টের জন্য ৪ দিন পর এবং ডোপ টেস্টের জন্য ৩ দিন পর করোনা টেস্ট করতে হবে এবং এভাবে ৮/৭ দিন আবার করোনা টেস্ট করে আবুধাবিতে অবস্হান করতে হবে।
ইতিপূর্বে বন্ধ থাকা আজমান – আবুধাবি বাস সার্ভিসও চালু হয়েছে।
আমিরাতে করোনা পরিস্থিতি উন্নতি হওয়াতে ধীরে ধীরে সব কিছুই শীতল করা হচ্ছে।
আমিরাতে সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়েছে ৬৩২জন, সুস্থ হয়েছেন ৭০২ জন, চিকিৎসাধীন আছেন ৬৮০১ জন।
দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৬৪ জন।

