মিরসরাই প্রতিনিধি: সারাদেশে হঠাৎ করেই বেড়ে গেছে করোনার প্রকোপ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পূণরায় শক্ত অবস্থানে আছেন প্রশাসন। জেলা-উপজেলায় শুরু হয়েছে মনিটরিং কার্যক্রম।
সরকারের বিভিন্ন দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে মিরসরাই সার্কেল এএসপি লাবিব আবদুল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টায় জোরারগঞ্জ বাজারে করোনারোধে ব্যানার, পেস্টুন ও স্টিকার লাগিয়ে জনগণকে সচেতন করানো হয়।
এসময় যাদের মুখে মাস্ক নেই তাদের পরিয়ে দেওয়া, জীবাণুনাশক হ্যান্ডস্যানিটাইজার দিয়ে উদ্বুদ্ধ করেন পুলিশ সদস্যরা।
গাড়ির যাত্রীদের মাস্ক পরে গাড়িতে উঠা, দোকানদার, ক্রেতাদেরও মাস্ক পরতে অনুরোধ জানানো হয়।








