নিউজটি শেয়ার করুন

করোনা প্রতিরোধে কর্ণফুলী সিডিএ মার্কেটে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কর্ণফুলী সিডিএ মার্কেটে সিএমপির উদ্যোগে ‘কাঁচাবাজারে করোনা ভাইরাস প্রতিরোধ বাজার ব্যবস্থাপনা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ( পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ এ কার্যক্রম উদ্বোধন করেন।

 

উপ কমিশনার ( পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ বলেন, করোনায় যাতে আমরা নিরাপদে বাজার করতে পারি সেজন্যই এ উদ্যোগ। আমরা এ উদ্যোগকে বাংলাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই অন্যান্য বাজারও এ মডেলকে অনুসরণ করুক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার। তাই কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধের সম্ভাব্য সব সতর্কতামূলক ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক, তাপমাত্রা মেপে বাজারে ঢোকানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অসুস্থ লোকদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।