চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট, মাক্স, হ্যান্ড ক্লিনার, এ্যালকোহল প্যাড,হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে জনসাধারণের কাছে বিতরণ করলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রহমান চৌধুরী, আরেকুর রহমান আরেক,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক উপ-সম্পাদক মোঃমিজানুর রহমান সহ প্রমুখ।
এই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বলেন, আমরা কয়েকদিন ধরে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করতে একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মাঝে প্রচুর জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক,হ্যান্ড ক্লিনার এ্যালকোহল প্যাড ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি,আগামীতেও পরিস্থিতি মোতাবেক আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।

