মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই বিরাজমান আতঙ্ক দূর করতে সোমবার (১৭ মার্চ) দোহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ।
“আতঙ্কিত নয়, সচেতন হোন” এই শ্লোগানে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমূখ।

