Site icon CPLUSBD.COM

করোনা প্রতিরোধে ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের মাস্ক বিতরণ

চন্দনাইশ প্রতিনিধিঃ করোনা প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির তৈরিতে ধোপাছড়িতে মাস্ক বিতরণ করেছে ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর নির্দেশনায়, ধোপাছড়ি বাজারে ইউনিয়ন ছাত্রলীগের উপস্থিতিতে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

শনিবার(২১ আগস্ট) সারাদিন ধোপাছড়ি বাজারে আশেপাশ বিভিন্ন এলাকায় ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা মাস্ক বিতরণ করেন, পথচারী, ব্যবসায়ী ও রিকশা-ভ্যান চালক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি তাদের করোনা প্রতিরোধে সচেতন করা হয়।

মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নং ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মোরশেদুল আলম, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ হোসেনুর জামান শাউন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৌরভ বড়ুয়া, মিনহাজুল আবেদিন, রনি বড়ুয়া, আমির হোসেন চৌধুরী, সাজ্জাদ হোসেন, মোঃ সাকিব, আবু জায়েদ আশিক, সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ হোসেনুর জামান শাউন বলেন, ‘করোনা প্রতিরোধ করতে মাস্ক পড়া জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।