Site icon CPLUSBD.COM

করোনা প্রতিরোধে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম চালাচ্ছে। এর আওতায় রাঙ্গুনিয়ায় প্রবেশ করা প্রত্যেক গাড়ি এবং যাত্রীদের জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

রাঙ্গুনিয়ায় প্রবেশ করা প্রত্যেক গাড়িতে জীবাণুনাশক স্প্রে করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সরফভাটা উইনার তরুণ সমাজ।

তারা সরফভাটার বিভিন্ন বাজার, মূল সড়ক, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং কাপ্তাই সড়কের গোডাউন, ভবানি সহ বিভিন্ন স্পটে এই কার্যক্রম চালিয়েছে।

আগামী কাল এই কার্যক্রমের পাশাপাশি মাস্কও বিতরণ করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে কাপ্তাই সড়কে চলাচলরত যানবাহনে ব্লিচিং পাউডাযুক্ত পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষ থেকেও আগামী কাল থেকে এই কার্যক্রম চালানো হবে। সংগঠনের অন্তত ৬০ জন সদস্য দুই জন করে বিভিক্ত হয়ে এই কাজে অংশ নেবে।

রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ গেইট থেকে শুরু করে কাপ্তাই সড়কের বিভিন্ন স্পটে কার্যক্রম চালানো হবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

এদিকে এসব সংগঠনের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবেলায় যেকোন সেবামূলক কাজে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানায়।