সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা ভেবে ঈদ বাজারে খুলবে না রাজধানীর বসুন্ধরা শপিং মল।
এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই. মামুনের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানা গেছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদুল ফিতর সামনে রেখে আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
সরকারের অনুমতির পরও জনস্বার্থে বসুন্ধরা শপিং মল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত।

