নিউজটি শেয়ার করুন

করোনা: ব্যর্থতার দায়ে বরখাস্ত চিলির স্বাস্থ্যমন্ত্রী

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে বরখাস্ত হওয়ার স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচ এবং নতুন স্বাস্থ্যমন্ত্রী অস্কার এনরিক প্যারিস।

সিপ্লাস ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে পেশায় চিকিৎসক অস্কার এনরিক প্যারিসকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, কঠিন এবং মহৎ দায়িত্ব পালনের কোনো চেষ্টাই করেননি। চিলিতে এমন সময় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হলো যখন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।

চিলিতে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানালিচ। তার মন্ত্রণালয়েই বেশ কয়েকজন কর্মকর্তা এই প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া মানালিচের বিরুদ্ধে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশে অনীহা এবং আরো আগে লকডাউনের মত কড়াকড়ি আরোপ না করার লাগাতার অভিযোগ উঠছিল।

সর্বোচ্চ করোনায় আক্রান্ত লাতিন দেশগুলোর মধ্যে চিলি অন্যতম। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৫৫ জন। মারা গেছেন ৩ হাজার ১০১ জন।