সন্দ্বীপ প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সন্দ্বীপ উপজেলার ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
তারা জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাছুয়া ও হারামিয়া ২০ শয্যা হাসপাতালের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম বলেন, সন্দেহজনক ৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে তাদেরকে চট্টগ্রাম পাঠানো হবে।
তিনি আরও জানান, সন্দেহজনক কেউ থাকলে তাদের নমুনা পরীক্ষা করা এখন গুরুত্বপূর্ণ। নিজ দায়িত্বে আমরা তাদের নমুনা পাঠিয়েছি। তবে এ সমস্ত রোগীদের করোনাভাইরাসে আক্রান্তের সম্ভাবনা কম। বাকিটা আগামীকাল রিপোর্ট পেলে জানা যাবে। আপাতত তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছে।








