নিউজটি শেয়ার করুন

করোনা ভাইরাসে আতংকিত না হয়ে কাতার প্রবাসী বাংলাদেশীদের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ

করোনা ভাইরাসে আতংকিত না হয়ে কাতার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের ফেইসবুক পেইজে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কাতার প্রবাসী সকল বাংলাদেশীদের আতংকিত না হয়ে নিন্মোক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা/মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ক) একান্ত প্রয়োজন ছাড়া মার্কেট/জনসমাবেশ এড়িয়ে চলুন।
খ) আপনার বাসস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
গ) বার বার হাত ধুয়ে নিন।
ঘ) ঘন ঘন পানি পান করুন।
ঙ) হাঁচি বা কাশি দেওয়ার সময় হাত/রুমাল দিয়ে মুখ ঢাকুন।
চ) জ্বর বা কাশি হলে মাস্ক ব্যবহার করুন এবং হেলথ সেন্টারে যোগাযোগ করুন।