নিউজটি শেয়ার করুন

করোনা ভাইরাসে চিকিৎসাসেবা নিশ্চিতে টেকনাফ হাসপাতালে সেনাবাহিনী

দেশে চলমান করোনা পরিস্থিতিতে সাধারন রোগীদের জরুরী চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সেনাবাহিনীর একটি দল পরির্দশন করেছেন। এসময় জরুরী বিভাগে থাকা চিকিৎসকদের রোগীকে প্রাথমিক চিকিৎসা এবং ভর্তি করাসহ চিকিৎসাসেবায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রামু সেনানিবাস ৬৩ বেংগল এর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেনাদের একটি দল উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের ভর্তি রোগীদের খোঁজ খবর নেয়। পাশপাশি করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আলোচনা করেন। এদিকে, এইদিন সকাল থেকে সারা দেশের ন্যায় ‘আপনার সুস্থতাই আমাদের কাম্য’ গাড়ি এই লিখা ব্যানার নিয়ে টেকনাফ উপজেলায় সেনাবাহিনীর দলটি টহলে নামে। এতে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। তখন থেকে পুরো উপজেলায় মানুষ শূন্য হয়ে পড়ে। সেনাবাহিনীর দলটি টেকনাফ উপজেলার হ্নীলা, সাবরাং, পৌরসভার চাপলা চত্বর, বাসষ্টেশনসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যপাক প্রচারনা চালায়। টিম লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনা প্রার্দুভাব এড়ানোর পাশপাশি সাধারন রোগী যাতে হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিশেষ করে চোঁয়াছে রোগ করোনা রোধে সরকারি নির্দশনা মানতে মানুষদের মাঝে প্রচারানার পাশপাশি অহেতুক কোন মানুষ যাতে রাস্তায় বের না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।