নিউজটি শেয়ার করুন

করোনা ভাইরাস: ওমানে সকল শিক্ষা প্রতিষ্টান এক মাসের বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের আক্রান্ত থেকে রক্ষা পেতে ওমানের সকল শিক্ষা প্রতিষ্টান এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে ওমান সরকার।

টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গঠিত এ দেশের উচ্চ পর্যায়ের কমিটি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

আগামীকাল (রবিবার) থেকে এটি কার্যকর হবে।

সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে বলা হয়েছে, একই সাথে সন্তানদের যে কোন জন সমাবেশে থেকে দূরে রাখতে পরিবার বর্গের প্রতি আহবান জানানো হয়।

ওমানে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। সবাই ওমানের নাগরিক। যারা ইতিপূর্বে ইরান ও ইতালি থেকে আসা। তবে আক্রান্তদের ৯ জন সুস্থ হয়েছেন।