Site icon CPLUSBD.COM

করোনা ভাইরাস: চট্টগ্রামে শনাক্ত আরও ৫, নোয়াখালীর ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ১০৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩২।

এর বাইরে নোয়াখালী জেলার একজনের নমুনায় শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে এদিন ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয়জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর।

নতুন আক্রান্তদের মধ্যে দুই জন নগরীর দামপাড়া পুলিশ লাইনের, একজন নিমতলায়, একজন পটিয়ায় ও একজন আনোয়ারায় বলে জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ জন।