নিউজটি শেয়ার করুন

করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনগণের স্বার্থে আমিরাত সরকারের নানা পদক্ষেপ

বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনায় পারে এ মহামারি থেকে সবাইকে রক্ষা করতে।সরকারের  দেওয়া সব উপদেশ মেনে চললে আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

আমিরাতে সরকারের পাশাপাশি সরকারকে সহযোগীতা করতে ব্যাক্তিগত ভাবে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

আমিরাতে ভ্রমন করতে এসে যারা ফ্লাইট বন্ধ হওয়ায় দেশ ত্যাগ করতে পারছে না, তারা বৈধভাবে অবস্হান করতে পারবে আমিরাতে।কর্তৃপক্ষ খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত জানাবে।

আমিরাতে স্বাস্থ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের যৌথ ব্রিফিং এ জানানো হয় যে সংযুক্ত আরব আমিরাত দুই সপ্তাহের জন্যে মাছ, মাংস মার্কেটের পাশাপাশি সমস্ত বাণিজ্যিক কেন্দ্র এবং শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে,যদিও তা এখনো কার্যকর হয় নি। করোনা সংকট মোকাবেলায় ইউ এ ই সরকার সকল ট্রানজিট ও প্যাসেঞ্জার ফ্লাইট দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিচ্ছে। শপিংমল গুলোতে মুদির দোকান এবং ফার্মেসী খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেস্টুরেন্টের বেলায় কেবল পার্সেল চালু থাকবে এবং আমিরাতে সব বন্ধ থাকলেও লুলু ও ক্যারিফোর সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। যে সব রেস্টুরেন্ট খোলা থাকবে সেগুলো ২০ শতাংশ বসার জায়গা কমাতে হবে।

এখনো পর্যন্ত আমিরাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ২ জন মৃত্যু হয়েছে এবং সুস্হ হয়েছে ৪১ জন । এদের মধ্যে ৮ জন বাংলাদেশীর মধ্যে ৩ জন সুস্হ হয়েছে।

এছাড়াও করোনা প্রতিরোধে আমিরাত সরকারকে সহযোগীতা করতে অনেক ব্যবসায়ী প্রতিষ্টান ব্যক্তিগত উদ্দ্যেগে এগিয়ে এসেছেন।

আর্থিক সহযোগীতা ছাড়াও এরা শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের জন্যে ৫০ টি এম্বুলেন্স দিয়েছেন।