নিউজটি শেয়ার করুন

করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সর্তক থাকতে হবে (ইউএনও) মো. মাসুদুর রহমান

করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উৎকণ্ঠায় আছে লোকজন। চীন থেকে ফেরত আসা লোকজনের মাধ্যমে যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সবাইকে সতর্ক থেকে ভাইরাসকে মোকাবেলা করতে হবে।
সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান একথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বলেন, “করোনা ভাইরাসের কারনে বাজার দরে যাতে প্রভাব না পড়ে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। ” উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা বেগম তাঁর বক্তব্যে নতুন দায়িত্ব পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতা চান।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার চুরির ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলেন, “ চুরি ঠেকাতে আইন শৃঙ্খলার লোকজনকে আরো উদ্যোগী হতে হবে। রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে।
মাদক প্রতিরোধ ও মাদক কারবারি ধরতে পুলিশের নিয়মিত অভিযান চলছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার আসলাম খাঁন, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, আবদুল কাইয়ুম তালুকদার, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, জাহেদুর রহমান তালুকদার, আহমদ ছৈয়দ তালুকদার, মুজিবুল হক হিরু, নুর ল্লাহ, মীর্জা সেকান্দর হোসেন, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা বিলকিস, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেসুর রহমান প্রমুখ।