করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে রাউজানের প্রবাসীদের প্রথম ১৪ দিন কোয়ারান্টাইনে (সঙ্গরোধ) থাকতে হবে। ১১ মার্চ (বুধবার) বিকাল পাঁচটায় উপজেলা সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নুর আলম দীন।
পরামর্শ ও নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পিআইও নিয়াজ মোর্শেদ, রাউজান মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু জাফর চৌধুরী, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক মধুসূদন নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সাংবাদিক মীর আসলাম, ক্রীড়া সংগঠক সুমন দে, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জীব কুমার সুশীল, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে উপজেলার সকল জুমা মসজিদের খুতবায় নানান দিকনির্দেশনা আলোচনা, বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারনা চালানো, মাইকিং ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও স্কুল, কলেজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য হ্যান্ড ওয়াশ, সেনিটারী ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ আসন বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।








