সৌদি আরব প্রতিনিধি: অসুস্থ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মদিনাতে মহামারী করোনায় প্রাণ কেড়ে নিলেন বাংলাদেশি আরেক প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মোস্তাফার। জানা যায়, ডাঃ গোলাম মোস্তাফা মদিনায় একটি সু-পরিচিত নাম।যে কোন সময় যে কোন বাংলাদেশীদের পাশ্বে ছিলেন।সে দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে মদিনা উহুদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১৬ জুন বুধবার মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত মদিনায় সরকারি হাসপাতালে চাকুরী করে গত ৫ মাস আগে অবসর গ্রহন করেন।তার প্রফিডেন্ট ফাউন্ডের হিসাবের জন্য এত দিন মদিনায় অবস্থান করেছিলেন। গত ঈদের পরে তার দেশে চলে যাওয়ার কথা ছিল।করোনার কবলে পড়ে শেষ পর্যন্ত মদিনাতেই তার চীর বিদায় হল প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মোস্তাফার গ্রামের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।তিনি স্ত্রী এক ছেলে ও এক কন্যার জনক।তার ছেলে লন্ডনে ব্যারিষ্টারীতে অধ্যায়নরত।
করোনা: মদিনাতে আরেক বাংলাদেশি প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মোস্তাফার মৃত্যু

