সিপ্লাস ডেস্ক: করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনা মুক্ত হয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি তার পরিবারের সবার কোভিড-১৯ পরিক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলেও জানান।
রবিবার ( ২০ ডিসেম্বর) শিক্ষামন্ত্রীর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।
এর আগে গত ৪ ডিসেম্বর নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত হন।

