Site icon CPLUSBD.COM

করোনা মুক্ত হয়ে একদিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দেড় শতাধিক পুলিশ সদস্য।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী এ ৭২ পুলিশ সদস্যকে পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করানো হয়। টেস্টে দুই বারই নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন চিকিৎসক।