নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরসহ চিকিৎসা সামগ্রী ও নগদ অর্থ দিল এস আলম গ্রুপ

সিপ্লাস প্রতিবেদক:  দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ এস আলম গ্রুপ করোনা মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬টি ভ্যান্টিলেটর ও ৮টিহাই ফ্লো ন্যাসাল ক্যানুলাসহ বিপুল পরিমান চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থ প্রদান করেছে।

মঙ্গলবার(২জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দেয়া হয় ৪ টি ভেন্টিলেটর, ৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ৫০০ টি পিপিই, চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ২ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেশন বুথ।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য দেয়া হয় ২ টি ভেন্টিলেটর ও ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, কোয়ারান্টাইন এ থাকা চিকিৎসকদের খাওয়ার জন্য নগদ ১ লক্ষ টাকা, ১ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেকশন বুথ।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস( বিআইটিআইডি)র  চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেকশন বুথ এবং  চট্টগ্রামের ১৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটি তে ৫০ টি করে ৭০০ পিপিই প্রদান করা হয়।

উল্লেখ্য আমেরিকার তৈরি ফিলিপস্ ব্যান্ডের ভেন্টিলেটরগুলোর  প্রতিটির মূল্য সাড়ে ২৭লক্ষ টাকা এবং  নিউজিল্যান্ডের তৈরী এয়ারবু হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাগুলোর প্রতিটির মুল্য ১৫লক্ষ টাকা।

চট্টগ্রামে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ও রোগীর মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারনে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা: মুজিব ও  সাধারন সম্পাদক ডা: মো:ফয়সল ইকবাল চৌধুরী  এস.আলম গ্রুপের চেয়ারম্যানের  পি. এস জনাব আকিজ উদ্দীনের মাধ্যমে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ)এর কাছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের জন্য চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার জন্য অপ্রতুল আই ,সি ,ইউ বেড,ভেন্টিলেটর, ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলার কথা উল্লেখ করে সরবরাহের জন্য আকুতি জানান।

সামগ্রীগুলো মঙ্গলবার দুপরে স্ব-স্ব হাসপাতালকে বুঝিয়ে দেওয়া হয়।

এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজেও একটি করে ভেন্টিলেটর দেয়া হয়েছে।