সিপ্লাস প্রতিবেদক: নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি দুই কোটি টাকা অনুদান দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুদান প্রদান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ বছর পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান একুশে পদকের সঙ্গে পাওয়া টাকা করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যয়ের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে দিয়েছেন।







