সিপ্লাস ডেস্ক: করোনা আইসোলেশন সেন্টার নির্মাণ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন স্পিকার্স কাউন্সিল এর সিইও ইমরান আহমেদ।
করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম স্থাপনে যেই কয়জন উদ্যমী মানবিক যুবক এগিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম ইমরান আহমেদ।
প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী স্পিকার কাউন্সিলের পরিচালক তিনি। ইচ্ছে করলে ঘরে বসে থাকতে পারতেন, আরাম-আয়েশে জীবন যাপন করতে পারতেন। তা না করে এ তরুন ব্যবসায়ী “করোনাকে ভয় নয় জয়” স্লোগান নিয়ে করোনা রোগীদের সেবা করার উদ্দেশ্যে আরো কয়েকজনসহ আইসোলেশন সেন্টার চট্টগ্রাম নির্মাণে এগিয়ে আসেন। চট্টগ্রামের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতাল গুলো যখন রোগী ভর্তি করাচ্ছে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতে করতে রোগী অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, ঠিক এসময়ে তারা একটি কমিউনিটি সেন্টার কে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণ করছেন।
ইমরান আহমেদ বলেন, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আবারো চট্টগ্রামের মানুষের সেবায় নিয়জিত হবো।
করুণা আইসোলেশন চট্টগ্রাম নির্মাণের অগ্রসেনানী কে আবারও করোনা রোগীর সেবায় দেখতে চাই তার শুভাকাঙ্কীরা।








