সিপ্লাস ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে এবার গ্রামে গ্রামে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাস্ক না পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে মন্ত্রীপরিষদের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ বিষয়টি জানান।
মন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ মাস্ক পরতে চান না। এটা নিশ্চিত করতে এলাকায় এলাকায় জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। তারা মাস্ক পরতে সবাইকে উদ্বুদ্ধ করবেন, মাস্কের প্রয়োজনীয়তা বুঝাবেন।
তিনি বলেন, সব কিছু আইন করে নিশ্চিত হবেনা, কিছু বিষয়ে মোটিভেশন দরকার। এইজন্য কমিটির কথা ভাবা হচ্ছে।








