নিউজটি শেয়ার করুন

করোনা সচেতনতায় রাঙ্গুনিয়ায় তারুণ্যের শক্তি সংগঠনের লিফলেট বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে রাঙ্গুনিয়ার সমাজসেবামূলক “তারুণ্যের শক্তি সংগঠন”।

বুধবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই প্রচারণা চালানো হয়েছে।

এসময় প্রচারণায় অংশ নিয়েছেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এসএম শরফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমির খসরু, মেহদী রাকিব, রাসেল বড়ুয়া, উৎপল বড়ুয়া, মো. আসিক, মো. রিয়াজ, মো. তানভির, মো. নয়ন প্রমুখ।

এদিন সংগঠনটির উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক লিফলেট বিলি করেন তারা।

লিফলেটে করোনাভাইরাসে কোনোভাবে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। এছাড়া করোনার উল্লেখযোগ্য লক্ষণ হিসেবে শ্বাস নিতে কষ্ট হওয়া, সঙ্গে জ্বর ও কাশি, দেহের বিভিন্ন অঙ্গ বিকল হওয়া এবং নিউমোনিয়াসহ বেশ কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক এসএম শরফুদ্দীন বলেন, “২০১৯-এনকোভি – যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তাই এই ভাইরাস থেকে সকলকে সচেতন করার লক্ষ্য “তারুণ্যের শক্তি সংগঠন” এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে জনসচেতনাতা মূলক লিপলেট বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার পাশাপাশি হাসপাতাল, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, গাড়ি চালক, পথচারীসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হবে।”