নিউজটি শেয়ার করুন

করোনা সন্দেহে আনোয়ারায় দুই ব্যক্তির নমুনা সংগ্রহ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় করোনা ভাইরাস সন্দেহে দুই ব্যাক্তির করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ফৌজদার হাট অবস্থিত সংক্রামক ব্যাধী হাসপাতালে (বিআইটিআইডি) নমুনা পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে চিকিৎসা নিতে আসা দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে নগরীর ফৌজদারহাট অবস্থিত করোনা ভাইরাসের বিশেষ চিকিৎসা কেন্দ্র বিআইটিআইডি এ পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ফলাফল আসেনি। দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।