রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জন কে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা জানান, বুধবার (৬ মে ২০২০) বিকালে তিন ব্যক্তি উপজেলা হাসপাতালে আসলে তাদের করোনা আক্রান্ত সন্দেহে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এরা হলেন,অংসিনু মারমা,পিতা ঋসিংমং মারমা,গ্রাম গাইন্দ্যা পাড়া থানা রাজস্থলী, অপু মারমা,পিতা লুইঅং মারমা,গ্রামঃ বাঙ্গালহালিয়া থানাঃ চন্দ্রঘোনা উপজেলা রাজস্থলী, সুইখ্য মারমা,পিতাঃ সুইশেপ্রু মারমা গ্রাম ইসলামপুর (রাজবিলা) জেলা বান্দরবান।
সকলে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি প্যাজেজিং গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
তাদের করোনার নমুনা পরীক্ষার জন্য ফৌজদার হাট পাঠানো হবে বলে হাসপাতাল কতৃপক্ষ জানায়।
বিষয়টি রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন বলে অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান সাংবাদিক কে জানান।








