কভিড-১৯ নামের করোনাভাইরাস সম্পর্কে জানতে কল করবেন ০১৯৪৪৩৩৩২২২-এই নাম্বারে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আজ বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ০১৯৪৪৩৩৩২২২-এই নাম্বারে কল করলে টাকা লাগবে। তবে নাম্বারটি টোল ফ্রি করার চেষ্টা চলছে।
করোনা প্রতিরোধে আচরণগত পরিবর্তনের আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। এছাড়া কিছু পরামর্শ দিয়েছে তারা। এগুলো হল:
** বারবার হাত পরিষ্কার করতে হবে
** প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না
** জনসমাগম এড়িয়ে চলতে হবে
** আলিঙ্গন বা কোলাকুলি করা যাবে না
** অতি জরুরি না হলে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলতে হবে
**অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও কান স্পর্শ করা যাবে না
** কাশির শিষ্টাচার মেনে চলুন








