রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ মার্চ) বেলা ২ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে নভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরুইহ্লা অং মারমা,৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞামং মারমা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন,বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ শামসুল আলম,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সিএনজি মাহিন্দ্রা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম তালুকদার, প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বাজারে আগত পথচারী ও দোকানদারদের হাতে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট তুলে দেন,এবং মাস্ক ব্যাবহারের জন্য পরামর্শ দেন। পরে বাজারের মাছ বিক্রেতা ও মুদিমাল বিক্রেতাদের দোকান পরিদর্শন করেন,এবং অতিরিক্ত মূল্য নিলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান।








