নিউজটি শেয়ার করুন

কর্ণফুলিতে জাহাজের ধাক্কায় সাম্পান থেকে পড়ে মাঝি নিখোঁজ

নূর আহমদ (৪৫) নামে কর্ণফুলী নদীতে এক সাম্পান মাঝি নিখোঁজের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদরঘাট থানাধীন বাংলাবাজার সংলগ্ন সফি হাজির ঘাটে এম ভি ওয়াটার কিং নামের লাইটার জাহাজ চলন্ত সাম্পানকে ধাক্কা দিলে মাঝি নূর আহমদ কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ নূর আহমদ কর্ণফুলি উপজেলার ইছানগর গ্রামের মোহাম্মদ আবুলের সন্তান।

কর্ণফুলি নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী বলেন, যাত্রীবিহীন সাম্পানটি ইছানগর ঘাট থেকে বাংলাবাজার ঘাটে আসার সময় বেপরোয়াভাবে জাহাজটি ধাক্কা দিলে সাম্পান মাঝি নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।ধারণা করা হচ্ছে জাহাজের ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়ে নদীতে পড়ে গেলে জোয়ারের পানিতে তিনি তলিয়ে যান।