নিউজটি শেয়ার করুন

কর্ণফুলিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কর্ণফুলিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকায় নিখোঁজ মোহাম্মদ রাহাতের (১৩) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কর্ণফুলী নদীর ৭নং ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তার সন্ধান না পেয়ে দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গতকাল রাত ৯ টার দিকে স্থানীয় মাঝিরা কর্ণফুলী নদীর ৭নং ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে আমরা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করি।

তারও আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাহাত নিখোঁজ হয়।

নিহত রাহাত দৌলতখান এলাকার মোহাম্মদ কামালের ছেলে। তারা সদরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতো। রাহাত সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here