সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলীর চেকপোষ্টে তল্লাশী চালিয়ে হাজার কোটি টাকা মূল্যের হাঁসের মতো পা ওয়ালা বিরল প্রজাতির “তক্ষক” জব্দ করেছে পুলিশ। এসময় এক পাচারকারীকে আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি) সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলি জোন) মো. ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারকালে মঙ্গলবার ভোর রাতে কর্ণফুলির চেকপোষ্ট থেকে অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত অবস্থায় একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয় যার ওজন অনুমান ১৫০ গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক ১৪ ইঞ্চি বলে জানান।
এ বিষয়ে মঙ্গলবার বিকাল ৪টায় কর্ণফুলী থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধমে বিস্তারিত জানানো হবে।

