কর্ণফুলি নদীর ১৫নং ঘাট থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলি নদীর ১৫ নং ঘাট এলাকা হতে প্রায় ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এখনো অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।