Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী রাজিয়া সুলতানা ( ১৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার করেছেন।

রাজিয়া সুলতানা (১৮) চরপাথরঘাটা ৩ নাম্বার ওয়ার্ডের মোহেছেন বাপের বাড়ির হাফেজ আহমদ এর মেয়ে।

রবিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজিয়া সুলতানা ( ১৮) ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশি পরিবারের সদস্যরা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজিয়া সুলতানা ( ১৮), রাতের খাবার শেষে স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুমিয়ে যান। সকাল ৬টার সময় তাদের জানালা দিয়ে প্রতিবেশী দেখতে পান রাজিয়া সুলতানার ঝুলন্ত লাশ । সে নিজ ঘরের চালের লোহার এঙ্গেল সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ তার উদ্ধার করে।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ জানান, এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। এবং লাশটিকে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।