কর্ণফুলীতে আলাভী ফাউন্ডেশন এর উদ্যোগে “আলাভী মেধা মূল্যয়ন “বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইবারের পরীক্ষায় কর্ণফুলী উপজেলার আওতাধীন তৃতীয় শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৪০০ এর অধিক ছাএছাএী অংশগ্রহণ করেন।
এই সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে করেন, কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী, বৃত্তি পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ গোলাম মোস্তাফা, পরীক্ষা নিয়ন্ত্রক এম মহিউদ্দীন আলাভী সহ পরিচালনার সকল সদস্য বৃন্দরা

