Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে চেক প্রতারণার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কর্ণফুলীতে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে দক্ষিণ শাহমীরপুর জাগির পাড়া গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র।

রোববার (৫ জানুয়ারি) বিকালে নগরীর হালিশহর এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পুলিশ পরির্দশক নাজমুল হক।

তিনি বলেন, চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।